বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায়  আশ্রয়ন প্রকল্পের অনিয়মের সাথে জড়িত দের ছাড় দেওয়া হবে না : আইনমন্ত্রী  

আখাউড়া প্রতিনিধি :    |    ০৯:৪৫ পিএম, ২০২২-০৫-২৭

আখাউড়ায়  আশ্রয়ন প্রকল্পের অনিয়মের সাথে জড়িত দের ছাড় দেওয়া হবে না : আইনমন্ত্রী  

বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা উনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। সেজন্য হিংসায় তারা এসব অপপ্রচার করছে। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে ‘পদ্মা সেতু থেকে  হাজার কোটি টাকা পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। 

তিনি এসব অপপ্রচারে কান না দিতে মানুষকে অনুরুদ করেন। সম্প্রতি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসিল্যান্ডকে বদলী করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কীনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 

‘ প্রকল্পের অনিয়মে যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যে কোন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দূর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আজমপুর এবং চানপুর এলাকায় নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, মোগড়া ইউপির চেয়ারম্যান এম. এ. মতিন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতি এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সকাল সোয়া দশটায় ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আইনমন্ত্রী আনিসুহক আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে এসে পৌঁছেন।

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর